শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে’ নাহিদের বক্তব্যে যা বললেন রাশেদ

ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে— জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। 

রোববার (১৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রাশেদ খাঁন বলেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে। তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। যেমন- কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে। 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, আশা করি এতে হাসনাত আবদুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাশ করিয়ে আনবেন।   

প্রসঙ্গত, আজ (১৯ এপ্রিল) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টির (এবি) ৪৪ নেতাকর্মীর এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন; এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন।

 

  • সর্বশেষ