শিরোনাম
◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৫ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মহসিন কবির

বিএনপি সরকারের সামনে যত চ্যালেঞ্জ

মহসিন কবির: বিএনপির নতুন সরকার গঠন করা হচ্ছে মঙ্গলবার। সরকার গঠন করেই নানা  চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন সরকার। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জ হবে নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখা। এছাড়া অর্থনীতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, বিনিয়োগ ইত্যাদি চ্যালেঞ্জও আছে। 

অন্তর্বর্তী সরকারের সময় সই হওয়া বিভিন্ন চুক্তি, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণপরিষদ, উচ্চকক্ষে পিআর পদ্ধতিসহ আরো অনেক চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা কলে সামনের দিকে এগিয়ে যাওয়া খবই দুঢ়হ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেছেন, আসলে অনেক চ্যালেঞ্জ সামনে থাকলেও আমি মনে করি সরকার গঠনের পর দলকে গোছানো বা নিয়ন্ত্রণে রাখাই হবে বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ৷ দলটি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে ছিলো৷ তৃণমূলে তাদের অনেক নেতা-কর্মী আছে, তাদের মধ্যে নানা ধরনের প্রত্যাশা আছে৷ সেই প্রত্যাশা তারা এখন পূরণ করতে চাইবে৷ সেটা সামলিয়ে দলকে সুশৃঙ্খল রাখাই হবে তাদের বড় কাজ।

তিনি বলেন, ‘এখন একটি অফিসে ১০ জন লোক, তাদের সবাই যদি বিএনপি হয় তাহলে তো আর হবে না৷ তাহলে তো আগে যা ছিলো তাই হলো৷ দলের লোকজনের আকাঙ্খা পূরণ দোষের কিছু নয়৷ তবে সেজন্য একটা নীতিমালা সেট করতে হবে, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হবে৷ মানুষের প্রত্যাশার জায়গা কিন্তু দুর্নীতি ও চাদাবাজী দূর করা৷ সেটা করতে না পারলে তো নতুন সরকার সংকটে পড়বে৷’’

‘‘আর জামায়াত ক্ষমতায় যেতে পারেনি৷ কিন্তু তারা কিন্তু আসন আর ভোটের হিসাবে অতীতের তুলনায় অনেক বড় ধরনের সাফল্য পেয়েছে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, রোজার মাসের দ্রব্যমূল্যের চ্যালেঞ্জ একদম সামনে৷ এরপর বিনিয়োগ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি- এই তিন বড় চালেঞ্জ তাদের মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, নতুন সরকারের সামনে অনেকগুলো অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে৷ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান৷ এটা করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে৷ বিদেশিদের আস্থা অর্জন করতে না পারলে বিদেশি বিনিয়োগ আনা কঠিন হবে৷ রাজস্ব খাত খুবই দুর্বল অবস্থায় আছে৷ অ্যামেরিকা ও জাপানের সাথে চুক্তি হয়েছে তাতো দিন দিন স্পষ্ট হচ্ছে৷ সেটা তারা কীভাবে ডিল করবে তা দেখার আছে৷ আমরা যদি আমদানিতে তাদের সুবিধা দেই তাহলে তো সেটা আমাদের জন্য কঠিন হবে।

তিনি বলেন, ‘আর মনে রাখতে হবে জামায়াতের কিন্তু বড় ধরনের উত্থান হয়েছে৷ তারা যে সংখ্যক আসন পেয়েছে তা কিন্তু অতীতের তুলনায় বহুগুণ বেশি৷ ফলে তাদের যে ধীরে ধীরে আরো উত্থান হবে সেটাও মাথায় রাখতে হবে৷’’
‘মানুষ দুর্নীতি-চাঁদাবাজির অবসান চায়।

বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, মানুষ চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি সামনে আমাদের সরকারের জন্য দুর্নীতি, চাঁদাবাজি, অর্থনীতি এসব বিষয়ে চ্যালেঞ্জ দেখি। শিক্ষা ও স্বাস্থ্যখাতেও বড় চ্যালেঞ্জ দেখছি।

তিনি বলেন, ‘যদি চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ না হয় তাহলে মানুষ বিএনপিকে ভোট দিলো কেন? এটা বন্ধ করতে হবে৷ তৃণমূলে চাঁদাবাজি বন্ধ করতে হলে আইনের অনুশাসন লাগবে৷ যেই এটা করুক তাকে আইনের আওতায় আনতে হবে৷ আমার বাবা করলেও তাকে ছাড় দেয়া যাবে না৷।

সংস্কার প্রশ্নে নিলোফার চৌধুরী মনি বলেন, আমরা তো বলেছি এটা ধাপে ধাপে বাস্তবায়ন হবে৷ এখন সংসদ বসবে সংসদে যাবে বিষয়গুলো৷ আলাপ আলোচনা হবে তার মধ্যমে নিশ্চয় প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন হবে৷

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনের পরই আমরা ভিন্ন মতের ওপর বিরোধীদের ওপর দমন পীড়নের অভিযোগ শুনছি। 

আমরা ১৭ বছর ধরে যে রাজনৈতিক কালচার দেখেছি, আমরা কিন্তু তার অবসান চাই৷ সেটা ফিরে আসতে আমরা দেব না৷ আমরা বিরোধী দল সংসদ এবং সংসদের বাইরে অব্যাহতভাবে প্রশ্ন করতে থাকবো। বিএনপি চাইলেও যেন ফ্যাসিস্ট হাসিনা হতে না পারে আমরা কিন্তু সেদিকে খেয়াল রাখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়