শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যেকটি ঘটনার হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়া হবে: নাসীরুদ্দিন পাটোয়ারী

প্রত্যেকটি ঘটনার হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সারাদেশে সহিংসতা, নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে এ আয়োজন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

ভোট কারচুপির অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, ওরা শুধু ভোট চুরি নয়, ডাকাতি করেছে। নির্বাচন ঘিরে যেসব বোনের ওপর আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে; আমরা প্রত্যেকটির হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব ইনশাআল্লাহ।

advertisement

তিনি বলেন, এতদিন বলা হয়েছিল আমরা নাকি নির্বাচন চাই না। কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই। তাই এখন আর কোনো নয়ছয় চলবে না। সংস্কারের পক্ষে জনগণ যে হ্যাঁ ম্যান্ডেট দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের উদ্যোগ নিতে হবে।

পাটোয়ারী বলেন, নির্বাচনের পর আমরা ১১ দলীয় জোট আবারও জনগণের সামনে হাজির হয়েছি। আমরা বিরোধী দল হিসেবে রাজপথে থাকবো। জনগণের ওপর যারা নতুনভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের কাছে ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেব।

ওসমান হাদির বিচারের দাবি তুলে এনসিপির এই নেতা বলেন, ঢাকা-৮ আসনের এমপি হিসেবে আজ আমাদের মাঝে থাকতে পারতেন শহীদ ওসমান হাদি। কিন্তু আল্লাহ তাকে শহীদ হিসেবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। যেহেতু আজই এই বায়তুল মোকাররম থেকে বিরোধী দলীয় যাত্রা হচ্ছে, সেহেতু সরকারের কাছে আহ্বান জানাবো যেন দ্রুত গতিতে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হয়।

  • সর্বশেষ