শিরোনাম
◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার ◈ ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার ◈ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু ◈ ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ বিয়ের প্রলোভন, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ—কাতারে গ্রেপ্তার আ.লীগ নেতা ◈ ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন খেলোয়াড় বেতনের আওতায় আনার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন ◈ জ্বালানি সংকটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইলো বাংলাদেশ!(ভিডিও) ◈ মধ্যপ্রাচ্য এখন একটি ‘বিপজ্জনক মোড়ে’ দাঁড়িয়ে আছে : ওমানের সতর্কবার্তা ◈ ইরানি হামলার মধ্যে তেল উৎপাদন নিয়ে যে ঘোষণা দিল কুয়েত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে ভোটারদের প্রতি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন।

যারা ইতোমধ্যে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।

একই সঙ্গে যারা এখনো ভোট দেননি, তাদের সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পোস্টের শেষাংশে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়