শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলাকালে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জুমার নামাজের পর সেখানে সমাবেত হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এ ছাড়া সংঘর্ষে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও আঘাত করা হয়েছে।

advertisement

আরেকটি পোস্টে সংগঠনটি জানায়, আপাতত কোনো জমায়েত করা হবে না। আহতদের চিকিৎসা শেষে আমরা আবার রাজপথে ফিরব। ততক্ষণ পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি।

এ ঘটনায় রাজধানীতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

 

 

  • সর্বশেষ