শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যতবার ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, আমরা দেশের উন্নয়নের চেষ্টা করেছি। মহান আল্লাহ সুযোগ দিলে যেন দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে পারি—এ জন্য সবার দোয়া চাই।”

শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে বগুড়ার মোকামতলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বগুড়া থেকে রংপুরে যাওয়ার পথে তারেক রহমানকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকেন। মোকামতলা এলাকায় ১০ হাজারের বেশি মানুষের উপস্থিতি দেখে তিনি গাড়ি থেকে নেমে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, “১২ তারিখের নির্বাচনে বগুড়ার মানুষ প্রমাণ করবে—বগুড়া শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।” তিনি জনগণকে ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম, বিএনপি নেতা এডভোকেট আব্দুল ওহাব, তাজুল ইসলাম, তাহেরুল ইসলাম, মীর সীমান্তসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়