শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মীসহ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেছেন, নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে চলে আসলে চলবে না। সেখানে উপস্থিত থেকে ভোটের হিসাবও কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল, তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী...তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে।’

১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিতেও দলের নেতাকর্মীসহ ভোটারদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘শুধু ভোট দিয়ে চলে আসলেই চলবে না। ভোট দিয়ে ওইখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝিয়ে আনতে হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘আমি বারেবারে একটা কথা বলি, এই দেশটা আমাদের। আমরা সবাই মিলে, সকল ধর্মের মানুষকে একসাথে রেখে দেশটা গড়তে হবে। এই দেশ আমাদের সকলকে পরিশ্রম করে গড়ে তুলতে হবে। কারণ এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।’

গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন তারেক রহমান। সিলেট থেকে সেদিন ঢাকার পথে আরও ৬টি পৃথক সমাবেশে অংশ নেন তিনি। গতকাল রোববার চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ শেষ করে পথে ফেনী ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় অংশ নেন। এরই অংশ হিসেবে সোমবার নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়