শিরোনাম
◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচনী গণসংযোগ জোরদারে জাসাসের মনিটরিং সেল গঠন, আহ্বায়ক রোকন, সদস্য সচিব ফেরদৌস

মনিরুল ইসলাম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাবের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

২২ সদস্যবিশিষ্ট নবগঠিত এই মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকিরকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
এস এম মনিরুল ইসলাম, মাকসুদুর রহমান টিপু, নাহিদ উল্লাহ চৌধুরী, শাহ মো. বিল্লাল হোসেন, সৈয়দ আশরাফুল মজিদ খোকন, এনামুল হক জুয়েল, মাজহারুল ইসলাম খান পায়েল, শিহাব খান, টাইগার সোহেল, মো. মিজানুর রহমান, আব্দুল জাব্বার, আহসান হাবিব, শফিকুল হাসান রতন, শওকত আজিজ, আনোয়ার হোসেন আনু, মো. কাওছার আলী, আনোয়ার হোসেন, মাহফুজ কবির মুক্তা ও মোহাম্মদ সোহেল রানা।

মনিটরিং সেলের আহ্বায়ক জাকির হোসেন রোকন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী সাংস্কৃতিক ও সামাজিক পর্যায়ে গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করতেই এই মনিটরিং সেল গঠন করা হয়েছে। সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত করে গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয়তাবাদী চেতনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ সেলের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে জাসাসের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম নিয়ে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে গণসংযোগ করা হবে এবং ভোটারদের ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়