শিরোনাম
◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে ◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর বিষণ্ন মনে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারাদিনের শোক, জানাজা, দাফন ও আনুষ্ঠানিকতা শেষে তাকে অত্যন্ত সংযত ও বিমর্ষ অবস্থায় দেখা যায়।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার পর তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গুলশানের ১৯৬ নম্বর বাসায় প্রবেশ করেন।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় দিনভর ছিল থমথমে পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকার্ত মানুষের ঢলে ভরে ওঠে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও অতিরিক্ত ভিড়ের কারণে একাধিক স্থানে সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

শেষ বিদায়ের আবেগঘন মুহূর্তে উপস্থিত অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। কান্না, দোয়া ও নীরব প্রার্থনার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর দাফন সম্পন্ন হয়।

দাফন শেষে শোকাহত পরিবেশে তারেক রহমান বাসার পথে রওনা হন। দিনভর শোকের ভার ও ব্যক্তিগত বেদনায় তাকে গভীরভাবে বিমর্ষ ও নিঃশব্দ দেখা যায়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়