শিরোনাম
◈ ইউরোপীয় ইউনিয়নের ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ঢাকায় একের পর এক বোমা উদ্ধার, নেপথ্যে কারা? ◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে ◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল, কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পত্র দাখিল করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা ১২ টার সময় দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়ন দাখিল করেন তিনি।

মনোনয়ন দাখিলের পূর্বে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল ধর্মের মানুষদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। অনেকেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা অতিতেও কোন বিভেদ করিনি আর সামনেও করবোনা।

এসময় তিনি আরো বলেন,  দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে। বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। ন্যায়ের সাথে সামনে আমাদের কাজ করতে হবে। ২৪ এর আন্দোলনে আমরা অনেক তাজা প্রাণ হারিয়েছি। এইযে এতো যুদ্ধ শুধুমাত্র একটি সুন্দর সমাজের জন্য। দুর্নীতিকে বাদ দিয়ে আমরা একটি গনতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই।

মনোনয়ন দাখিলের পর নিজের ও ধানের শীষের জন্যে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন বোধয় আমার শেষ নির্বাচন। তাই ঠাকুরগাঁওয়ের উন্নয়নে,দেশের উন্নয়নে আমাকে কাজ করার সুযোগ দিন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সত্যিকার অর্থে উদারপন্থী একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার। যেখানে নারী-পুরুষ সকলের সমমর্যাদা থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে যেন আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারি। নিজের ধর্মের প্রতি যেমন আমরা আনুগত্য প্রকাশ করি। ঠিক একইভাবে অন্যের ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে।

নির্বাচনী আচরণ বিধিমালা পালন করে এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ ৫ জন নেতা কমী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়