শিরোনাম
◈ ইউরোপীয় ইউনিয়নের ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ঢাকায় একের পর এক বোমা উদ্ধার, নেপথ্যে কারা? ◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে ◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খালি পায়ে দেশের মাটি স্পর্শ (ভিডিও)

মনিরুল ইসলাম: দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, খালি পায়ে মাটি স্পর্শ করার বিষয়টি পরিকল্পনায় ছিল না। হঠাৎ বিমানবন্দর থেকে বেরিয়ে সামনে থাকা ফুল বাগানের ভেতরে চলে যান। সেখানে ঘাস ও কিছু গাঁদা ফুলের গাছ রয়েছে। সেখানে তারেক রহমান জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ান। একই সঙ্গে নিচু হয়ে মাটি হাতে নেন। এক দলা মাটি নিয়ে তা পরম মমতায় নাচাচড়া করেন।

দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বাসে ওঠেন। এ বাসে করে তিনি ৩০০ ফিট এলাকায় তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বাসে রয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়