শিরোনাম
◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির ২ আসনে সমঝোতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণ অধিকার পরিষদ দুইটি আসনে সমঝোতায় পৌঁছেছে। রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সমঝোতা অনুযায়ী, পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-ঝিনাইদহ সদর) আসনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তারা নিজ দলের প্রতীক ‌‘ট্রাক’ নিয়ে নির্বাচন করবেন।

এদিকে মাত্র দুইটি আসনে ছাড় দেওয়ায় গণ অধিকার পরিষদের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। দলটির কিছু নেতাকর্মী আরও বেশি আসনে সমঝোতা প্রত্যাশা করেছিলেন। সমঝোতার বাইরে অন্যান্য আসনগুলোতে গণ অধিকার পরিষদ নিজস্ব প্রতীকেই প্রার্থী দেবে বলে জানা গেছে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার বিএনপির সঙ্গে আমাদের সভা হয়। আমরা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলাম। সভায় বিএনপির পক্ষ থেকে দুটি আসনে প্রাথমিক সমঝোতার কথা বলা হয়েছে।

তিনি আরও জানান, বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আজ সোমবার আমাদের দলের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়