শিরোনাম
◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০২:০০ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদি: পরীক্ষার রিপোর্ট মিলবে মঙ্গলবার সকালে

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট মঙ্গলবার সকালে জানা যাবে।

সোমবার (১৫ ডিসেম্বর) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা হাদির পরিবারকে তার চিকিৎসার রোডম্যাপ জানাবেন।

এর আগে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদির বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিকসহ সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে তাদেরকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আগে থেকেই সবকিছু ব্যবস্থা করা হয়েছিল। হাসপাতালে পৌঁছেই হাদিকে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। 

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনও উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়