শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-৮ আসনে এনসিপি'র মনোনয়ন পেলেন না আলোচিত রিকশাচালক সুজন

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ব্যাপক আলোচনায় আসা রিকশাচালক সুজন ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন পাননি। ঢাকা-৮ আসনের জন্য গত ২০ নভেম্বর সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সুজন। তার সেই আসনে প্রার্থী দেয়নি এনসিপি। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘দলের মনোনয়ন তালিকায় বিভিন্ন ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণভোটে অংশগ্রহণ করবেন।’ মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান। তিনি বলেন, ‘দল দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারে লিপ্ত কাউকে সংসদে পাঠাতে চায় না; প্রার্থী নির্বাচনি আইন মানতে বাধ্য, তা না মানলে প্রার্থিতা বাতিল হবে।’

সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘প্রাথমিক তালিকায় থাকা প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ বা কোনো ধরনের প্রতিকূলতা থাকলে তা যাচাই করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করা হবে।’ তিনি আরও জানান, তিন ধাপে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়