শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে: জামায়াত আমির (ভিডিও)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

জামায়াত আমির বলেন, জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। নির্বাচনের সময় যারা বেশি বেশি নতুন করে নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরেন, ধর্মকে তারাই সম্ভবত ব্যবহার করে।

নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য না। কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে।

৮ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, আমরা সকাল ১১টায় ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরের দাওয়াতে এখানে এসেছিলাম। যেখানে ৮ দেশের রাষ্ট্রদূত ও তাদের সহযোগীরাও ছিলেন। তারা মূলত বাংলাদেশের বর্তমান পরিবেশ-পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, সেটিও তারা জানতে চেয়েছেন।

advertisement

নির্বাচনের প্রস্তুতি এবং একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে রাষ্ট্রদূতরা কোনো শঙ্কা প্রকাশ করেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তারা জানতে চেয়েছেন একই দিনে যদি সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম (গণভোট) হয় সেখানে কোনো প্রবলেম (সমস্যা) হবে কিনা। আমরা বলেছি, আমাদের দেশের মানুষ ততটা এখনো কনসাস (অবগত) না। এজন্য একই দিনে দু’টি নির্বাচন হলে দু’টি নির্বাচনই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। এছাড়াও সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন, রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান জামায়াত আমির। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ