শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বড় ধরনের কোন সংকট তৈরী না হলে বা বিপর্যস্তকর কোন পরিস্থিতির সৃষ্টি না হলে আসন্ন রমজানের আগেই ফেব্রুয়ারীতে সরকার যে নির্বাচনের যে রোড ম্যাপ ঘোষণা করেছে বিএনপি সে পথে নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন,তারেক রহমান গন মানুষের নেতা, তার মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তার নিজের সিদ্ধান্তে তিনি দেশে ফিরবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।

দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় সৃষ্ট পরিস্থিতি ও মতবিরোধ প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, নির্বাচন চলমান হলে দলের নির্দেশে সবাই ধানের শীষের হয়ে একযোগে কাজ করবে।

শুক্রবার ৫ ডিসেম্বর দুপুরে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোওয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবু,ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা:ইউনুছ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের আগে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিমখানা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়