শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৪:২১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে: জামায়াত আমির

ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না, সরকার নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।  

বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশ্বাস নয়, কাজে প্রমাণ করতে চাই। একই ভাষায় আমরা কথা বলি, আমরা এক জাতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।

দেশের মানুষকে ভালো উল্লেখ করে তিনি বলেন, তবে খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দেব।
 
দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই জানিয়ে জামায়াত আমির বলেন, মা-বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে তা নির্ধারণ করবে শিক্ষক। আমাদের টার্গেট সব শিশুকে গড়ে তোলা। আগামীতে বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে তারা।

এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয় মন্তব্য করে তিনি বলেন, এর পরিবর্তন করতে হবে আমাদের।

শফিকুর রহমান বলেন, আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।

তিনি বলেন, সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল লাগানো হবে। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়