শিরোনাম
◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী?

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৯:৪১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখবর পেলেন বিএনপির আরও ৯ নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত কয়েকজন সাবেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য উদয় কুসুম বড়ুয়া, কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ পাখী, সাবেক সদস্য মো. আব্দুল মতিন শিরিন এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান প্রামাণিক (লিপ্টন) এই চারজনকে আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদন বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে।

অন্যদিকে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে পূর্বে বহিষ্কৃত খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মুমিনুর রহমান, ফুলতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাব্বির হোসেন রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুল কবির টিটোর বহিষ্কারাদেশও দলীয় সিদ্ধান্ত মোতাবেক  প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্ততিতে আরও বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের আবেদনের ভিত্তিতে দল সম্প্রতি বেশ কিছু বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়