শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জামায়াত আমিরের হুঁশিয়ারি: “ইঞ্জিনিয়ারিং হলে সবাই বুলেট হয়ে বর্জন করবে; সুষ্ঠু নির্বাচনে নতুন ইতিহাস রচনার আহ্বান”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। একটা সুষ্ঠু নির্বাচনের আশা নিয়ে জাতি বসে আছে। এই নির্বাচন অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা পাঁয়তারা চালানো হলে সবাই বুলেট হয়ে বর্জন করবেন। দুষ্টুদের হাত অবশ করে দিবেন। শুধু ভোট দিবেন না ভোটের পাহারাদারীও করবেন।

শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন এর উদ্যোগে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লড়াই সকল জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবো না।

তিনি আরও বলেন, আপনাদের ভোটে আপনাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত হবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না।

প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে যদি একটি বাক্স পাঠাতে পারি তাহলে বাংলাদেশে ইতিহাস রচনা হবে। আজকে আমাদের দেশে হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হয়েছেন। আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। আমরা সবাই একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে চাঁদাবাজদের ঠিকানা বাংলার জমিনে হবে না, মানবতা বিরোধীদের জায়গা এদেশে হবে না।

আমিরুল মুছলিহীন হজরত খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।

  • সর্বশেষ