শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১১:২৭ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাল এনসিপি

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় প্রতিক্রিয়া জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক দলগুলোকে খুশি করার পথে হাঁটছে। তার দাবি, ‌বিএনপি ও জামায়াতের কথামতো সনদ হয়েছে।

গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের একদিন পর শুক্রবার (১৪ নভেম্বর) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন বলেন, সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় নেয়নি। সরকার বাস্তবায়ন আদেশে তরকারির বাটি থেকে ১ চামচ ১ চামচ করে ভাগ করে দিয়েছে, কিন্তু জনগণকে কিছু দেয়নি। দেশের দুর্ভাগ্য হলো এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার। আর রাষ্ট্রপতিকে দিয়ে সাইন করিয়ে জুলাই সনদ অপবিত্র করেছে।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে, তবে নৈতিক ভিত্তি পাইনি। এই সনদের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করেছে। তবে পাশ কাটিয়েছে জনগণকে।

বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংক তৈরির হাতিয়ার বানাবেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তের অনেককিছু অস্পষ্ট থাকলেও, সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।

দলের মনোনয়ন ফরম বিক্রি নিয়ে দলের এ মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়