শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসির চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না এনসিপি: হাসনাত আবদুল্লাহ

শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, প্রতীক বাছাইয়ে নির্বাচন কমিশনের (ইসি) চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির প্রতিনিধিদল এসব কথা জানায়।

দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখছি, নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে, এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া।’

প্রতীক বরাদ্দে ইসির কোনো ‘নীতিমালা নেই’ অভিযোগ করে তিনি বলেন, ‘ইসিতে প্রাতিষ্ঠানিক অটোক্রেসি (স্বৈরতন্ত্র) তৈরি হয়েছে। তাদের মনোভাব দেখে তা-ই মনে হচ্ছে। বিদ্যমান দলগুলোকে যে মার্কা দেওয়া হয়েছে, কোনো নীতিমালার আওতায় তা করা হয় নাই। মধ্যযুগে বর্বর শাসনব্যবস্থা যেমন দেখতাম, রাজা যেমন ইচ্ছা করছে। রাজা-বাদশাদের আচরণের সঙ্গে তাদের (ইসি) সাদৃশ্য রয়েছে। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোলটা অন্য জায়গায়, আগারগাঁওয়ে নেই। ইসি স্পাইনলেস (মেরুদণ্ডহীন)।’

বর্তমান ইসির সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ‘যোগ্যতা নেই’ বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, দলের পক্ষ থেকে ইসির চিঠির জবাব দিয়ে চারটি বিষয় তুলে ধরা হয়েছে।

নাসীরুদ্দীন বলেন, দেড় কোটি মৃত ও প্রবাসী ভোটার তালিকায় রয়েছে। এটা ইসিকে সংশোধন করতে বলা হয়েছে। দলীয় ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরাতে বলা হয়েছে। মোট চারটি বিষয় সমাধান করতে হবে। সমাধান করতে না পারলে ইসির পদত্যাগ করতে হবে। বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

প্রতীকের বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমাদের জন্য ৫০টি প্রতীক রয়েছে। এর মধ্যে আছে খাট, বেগুন। আমরা স্পষ্ট প্রশ্ন করেছি, কোন নীতিমালার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।’

এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মূসা বলেন, ‘ইসি আইনগতভাবে যেকোনো প্রতীক বরাদ্দ দিতে পারে না। এটা আমরা ইসিকে জানিয়েছি।’

শাপলা প্রতীক নিয়ে এনসিপির দাবির বিষয়ে ইসির পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, এনসিপি শাপলা দাবি করলেও প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়