শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৫২ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

মনিরুল ইসলাম : অসুস্থতাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার মাদানি এভিনিউ-এর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

দুপুরে তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আজ  আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার একটি অস্ত্রোপচার (অপারেশন) করার কথা রয়েছে।

বিএনপি নেতা নজরুল ইসলাম খানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়