শিরোনাম
◈ নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতে যেতে পারেন তারেক রহমান, আলোচনায় হাসিনার প্রত্যর্পণ: টাইমস অব ইন্ডিয়া ◈ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা বাংলা‌দে‌শের ◈ পর্যায়ক্রমে চালু হচ্ছে বন্ধ পাটকল, লক্ষ্য ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের আশা ◈ রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল ◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে জাপার সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ (ভিডিও)

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা, টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে জাপার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, মব ভায়োলেন্স বন্ধসহ কয়েকটি দাবিতে কাকরারাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয় সামনে কর্মী সমাবেশ আয়োজন করে।

সমাবেশের শুরু থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এ সময় বক্তারা সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন। বিকেল সারে ৩টার দিকে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 
 
 পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। দলটির নেতা কর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে পুলিশ।
 
জানা যায়, দলটির কার্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মোতায়ন রয়েছে পুলিশ সদস্য। জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী কেন্দ্রীয় কার্যালয় অবস্থান করছেন। পুলিশ বাইরে থেকে গেট বন্দ করে রেখেছে।
 
 রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, অনুমতি ছাড়া রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করায় বিঘ্ন ঘটছিল। সরে যাওয়ার জন্য বার বার তাদের অনুরোধ করলেও সরেননি তারা। এজন্য তাদের সরিয়ে দেয়া হয়েছে মাত্র। কাউকে আটক করা হয়নি।
 
এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারীর নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

  • সর্বশেষ