শিরোনাম
◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০১:৪৭ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন গণভোট আয়োজন জাতীয় নির্বাচনকে পেছানোর প্রয়াস: সালাহউদ্দিন আহমদ

জাতীয় নির্বাচনের সময় গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চৌধুরী।

বুধবার (৮ অক্টোবর) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দেয়া সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 সালাহউদ্দিন আহমদ বলেন, অধিকাংশ দল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের পক্ষে। গণভোটের তফসিল ঘোষণার আগে হাতে আছে ১ থেকে দেড় মাস। এর আগে গণভোট আয়োজন করা কী সম্ভব? কোনো প্রয়োজনীয়তা আছে? এটি জাতীয় নির্বাচনের মতোই কর্মযজ্ঞ। ফলে, এখন গণভোট করলে নির্বাচনকে পিছিয়ে দেয়ার প্রয়াস হিসেবে দেখি।
 
জুলাই সনদের সঠিক বাস্তবায়নে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে ঐকমত্য যতটুকু হয়েছে, সেটিই থাক। এখন আমরা আলোচনা করছি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। নোট অব ডিসেন্ট যেভাবে দিয়েছি, তা অঙ্গীকারনামায় উল্লেখ থাকতে হবে। মানুষ জুলাই সনদে রায় দিলেও নোট অব ডিসেন্ট থাকবে।
 
 জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘আমরা তা পূরণ করার জন্য সচেষ্ট থাকবো’।
 
 জুলাই ঘোষণাপত্রের সঙ্গে অনেকে স্বাধীনতার ঘোষণাপত্র মিলাতে চায়। এর মধ্যদিয়ে স্বাধীনতার ঘোষণাপত্রকে ছোট করা হয় বলেও মন্তব্য মকরেন সালাহউদ্দিন।  উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়