শিরোনাম
◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দূর্ঘটনায় আহত বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিককে দেখতে গেলেন রিজভী

মনিরুল ইসলাম : দুর্ঘটনায় বাম পায়ে আঘাতপ্রাপ্ত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলামকে দেখতে শনিবার তার বাসভবনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী আহমেদ ডা. রফিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার বিষয়ক সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য মাহবুব আনাম স্বপন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার ডা. রফিক ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গিয়েছিলেন দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরে রাজধানীর শান্তিনগরে চেম্বারে যাওয়ার সময় রোড ডিভাইডার পার হবার সময়  দূর্ঘটনার শিকার হোন ডা. রফিকূল ইসলাম।

পরে তার এমআরআই ও পায়ের এক্স-রে করালে লিগামেন্ট ও টেন্ডনে সমস্যা ধরা পরে। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থপেডিক  বিশেষজ্ঞ একদল চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকদের পরামর্শে আপাতত কমপক্ষে ৩ সপ্তাহ বিশ্রামে আছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়