শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফেসবুকে বিএনপির নির্বাচনী প্রার্থীদের ভুয়া তালিকা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে একটি ভুয়া প্রার্থী তালিকা পোস্ট করেছে।

তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটি বিএনপির দপ্তর থেকে পাঠানো হয়নি এবং এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টকৃত তালিকাটির বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রিজভী।

  • সর্বশেষ