শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির দাবি— ১৫০ আসনে জয়ের সম্ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আমরা যেসব সার্ভে করেছি, আমাদের ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পাটওয়ারী বলেন, জেলা সমন্বয়কারী প্রধানরা যারা আছেন, আমরা তাদেরকে প্রস্তুতি নিতে বলেছি। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজের যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের ওপর গুলি চালায়নি তাদের প্রার্থীতা থাকবে। নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি।

এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে পাটওয়ারী বলেন, নিবন্ধন পেলে প্রতীক যাতে শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলার যেকোনো একটা হয়। এর ব্যত্যয় হলে এটা কীভাবে নিতে হয় আমরা জানি।

advertisement

ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপির নিবন্ধনের বিষয়ে জানিয়ে তিনি বলেন, তাই তাদের চাহিত প্রতীকটিও যেন থাকে এনসিপি সেই দাবি জানিয়েছে ইসিকে। শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক থেকে সরছে না এনসিপি। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।

পরে এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম, ৩০০ আসনে জয়ের চেষ্টা করবো। কিন্তু প্র্যাক্টিক্যালি চিন্তা করলে, আমাদের ১৫০ আসনে জেতার মতো কনফার্ম সিচুয়েশন আছে।

অন্যান্য দলের সঙ্গে জোটের বিষয়ে করা প্রশ্নে তিনি বলেন, যেহেতু বর্তমান রাজনৈতিক সিনারিওতে তিনটা ব্লক হতে যাচ্ছে—একটা ইসলামিক ব্লক, অলরেডি হয়েছে গেছে। বিএনপির নেতৃত্বে একটা ব্লক হয়েছে। আর আমাদের নেতৃত্বে আরেকটা ব্লক হচ্ছে। আমরা বিএনপি না, জামায়াত না, তাই তাদের ব্লকে যাচ্ছি না। আমরা স্বতন্ত্র, এখনো কথা বার্তা-চলছে। যখন আমরা সম্পন্ন করবো দেশবাসীকে ফাইনাল মেসেজ জানাবো।

তিনি আরও বলেন, গত ১৫ বছরের যতোগুলো ব্যানার আছে, সবগুলোকে আমরা একীভূত করছি একটা জায়গায়। বৃহত্তর তরুণদের একটা অ্যালায়ান্স আসতেছে। আমরা শুরুতেই বলেছিলাম, এই নির্বাচনে এনসিপির হাতে ১৫০টা আসন থাকবে, ইনশাআল্লাহ। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ