শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের এলাকা ধানমন্ডি, টিএসসি, কারওয়ান বাজার, বাংলামোটর ও নিউমার্কেট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এর আগে, বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে সংগঠনটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি কাকরাইল, শাহবাগ হয়ে টিএসসি অভিমুখে গেলে পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন মিছিলকারীরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।’

তাঁরা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন-গুম, চাঁদাবাজি ও গায়েবি মামলার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠবে। জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে সরকার টিকে থাকতে পারবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়