শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫, ১২:১৫ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

লন্ডনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠিত 

মনিরুল ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআর, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্বলন্ডনের ব্রিকলেন মসজিদে এই কর্মসূচি পালিত হয়। যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচি পালন করে। আজ শুত্রুবার রাতে বিএনপির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক বলেন, 'হাসিনা সরকার আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিলো। তাকে চিকিৎসা না দিয়ে জেলে আটক রেখেছিলো। আমাদের ধরণা হাসপাতালে স্লো পয়জনিং দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, 'গত ৮ জানুয়ারি বেগম জিয়া লন্ডনে আসার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। ডাক্তররা তার ভালো চিকিৎসা দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করছি।'

তিনি আরও বলেন, প্রতিবার যখন আমাদের নেত্রী লন্ডন আসতেন তখন আমরা সভা, সমাবেশ ও মতবিনিময় করতাম। এবার তার অসুস্থতার কারণে আমরা সেটা করতে পারছিনি। সে জন্য আমরা তার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মুনাজাত কর্মসূচি পালন করছি। আমরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়