শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৩:২৫ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে এবি পার্টির গভীর উদ্বেগ

আমিনুল ইসলাম: [২] গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে এ উদ্বেগ প্রকাশ করেন এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, সরকারের প্রতিহিংসামূলক অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার প্রতিবন্ধকতা প্রত্যাহার করার জোর দাবি জানান তারা। 

[৩] এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লে. কর্ণেল (অব.) দিদারুল আলম ও এবি পার্টি উইমেন ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি মঙ্গলবার রাত ১০ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে চেয়ারপার্সনের বিশেষ সহকারী জননেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস তাদেরকে স্বাগত জানান। 

[৪] এসময় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও উপদেষ্টা প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর আহমদ নেতৃবৃন্দকে বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং পরিস্থিতি বর্ণনা করেন। 

[৫] নেতৃবৃন্দ কয়েক ঘন্টা হাসপাতালে অবস্থান করেন; তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর প্রতি সরকারের প্রতিহিংসামূলক অমানবিক আচরণের তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যাবার প্রতিবন্ধকতা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানান। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়