শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধীদের কারান্তরীণের নির্মম খেলায় মেতে উঠেছে সরকার: মির্জা ফখরুল

রিয়াদ হাসান: [২] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করেছে দখলদার আওয়ামী লীগ। এখন বিরোধীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে।

[৩] রোববার এক বিবৃতিতে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের ২৭ জন নেতাকর্মীর জামিন নাকচ করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি এসব কথা বলেন।

[৪] বিএনপি মহাসচিব বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার বিরোধী নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সাবেক সহ-সভাপতি মো. মোরসালিনসহ ৩ জন, হাজারীবাগ থানার সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ, বিএনপি নেতা সাবের হোসেন, কালাম, হান্নান খান, আবু কাউসার ভূঁইয়া, হুমায়ুন, আনিসুর রহমান শিপলু, সানি ও ইয়াসিন, কোতয়ালী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বংশাল থানার ৩৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দীন সিরাজ, যুগ্ম সম্পাদক সেন্টু আহমেদ সাকি, ৩২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মঞ্জুরুল হক, বিএনপি নেতা মোহাম্মদ মঈন, ৩৩নং ওয়ার্ড যুবদল সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি রাজু বল্লম রাজু, মো. রকি, ৩৩নং ওয়ার্ড বিএনপি নেতা মো. বিল্লাল, মো. ফালান, মোহাম্মদ রনি, ৩৫নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন, সাগর, শাওনসহ ২৭ জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও জেল হাজতে প্রেরণ বর্তমান আওয়ামী ডামি সরকারের চলমান অপকর্মেরই নিরবচ্ছিন্ন অংশ।

[৫] মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এ ধরণের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। আর তাই জনগণ বর্তমান ডামি আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন-সংগ্রামে আরও বেশি বলীয়ান হয়ে উঠেছে।

[৬] বিএনপি মহাসচিব অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। সম্পাদনা: সমর চক্রবর্তী

আরএইচ/এসসি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়