শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪, ১২:৪৬ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপ্লবী ছাত্র-জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরও কিছুদিন : মিজানুর রহমান আজহারী

বিপ্লবোত্তর সামনের দিনগুলোকে বেশ ক্রিটিক্যাল বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ সোমবার (রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন। 

ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, ‘বিপ্লবোত্তর সামনের দিনগুলো বেশ ক্রিটিক্যাল। প্রতি-বিপ্লব ঠেকাতে সদা-জাগ্রত, সদা-সজাগ থাকা চাই। বিপ্লবী ছাত্র-জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরও কিছুদিন। তারুণ্যের এই গণজোয়ার অব্যাহত থাকুক। করুণাময় এ বিজয়কে টেকসই করুন। Miles to go...’

দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী বর্তমানে মালয়েশিয়ায় থাকেন। এর আগে দেশটির গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করেন তিনি। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে ২০১৬ সালে পোস্ট-গ্রাজুয়েশন শেষ করেন আজহারী। তার আগে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এ জন্য নামের শেষে আজহারী যোগ করেছেন এ ইসলামি বক্তা। 

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়