শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৯:২৩ রাত
আপডেট : ২৩ জুন, ২০২২, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিগগিরই নোবেল পুরস্কার পাবেন প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান

মিনহাজুল আবেদীন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে জলবায়ু নিয়ে কথা বলেছেন, সেজন্য তাকে উপাধি দেয়া হয়েছে। তিনি খুব শিগগিরই নোবেল পুরস্কারও পাবেন বলে আমরা আশা করি। আমাদের দেশের জনগণ সেই দিনটার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান।

বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে অনেকভাবে ষড়যন্ত্র হয়েছে। পদ্মা সেতু যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে হাল ধরেছিলেন বলেই পদ্মা সেতু হয়েছে। মেট্রোরেল হচ্ছে এবং চট্টগ্রামের টানেল হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে আন্তর্জাতিক এয়ারপোর্টও হতে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন নারীদের ক্ষমতায় আনতে হবে। নারীদের নিয়ে একসঙ্গে চলতে হবে। ঘরের ভেতরে যদি অর্ধেক শক্তিকে বসিয়ে রাখি তাহলে আমরা কোনোদিনও এগিয়ে যেতে পারব না। আজকে নারীরা সমান তালে চলছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি। 

মন্ত্রী অনুরোধ করে বলেন, আপনারা এই (কিডনি) ধরনের ট্রাপে পড়বেন না। কিডনি দেওয়া যায়, এক ভাই তার ছোট বোনকে দিয়েছে। ভাই-বোন, আত্মীয়-স্বজন অর্থাৎ যেখানে টাকার লেনদেন নেই সেখানে কিডনি দেওয়া অন্য কথা। কিন্তু ব্যবসার জন্য প্রলোভন দেখিয়ে, টাকা না দিয়ে প্রতারণা করা। এসব অন্যায়ের কোনো তুলনা হয় না। আমি এখানকার এসপি মহোদয়কে বলব আপনি ওইসব প্রতারককে খুঁজে বের করবেন। তাদের গ্রেপ্তার করুন, যেন যাবজ্জীবন শাস্তি হয় সেই ব্যবস্থা করুন। 

রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, জয়পুরহাট জজকোটের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আ.লীগের সভানেত্রী শাম্মিম আজিজ সাজ প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ১০০ জন মাদক ব্যবসায়ীকে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন ও কালাই উপজেলার ১৫ জন অসুস্থ কিডনি প্রদানকারীকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার লক্ষ্যে প্রধান অতিথির মাধ্যমে ১০ জন মাদক ব্যবসায়ী ও ৫ জন অসুস্থ কিডনি প্রদানকারীকে আর্থিক সহায়তার খাম তুলে দেয়া হয়।

এর আগে জয়পুরহাট পুলিশ লাইন্স হাইস্কুলের নাম পরিবর্তন করে 'শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল' এর নামকরণ এবং জয়পুরহাট পুলিশ লাইন্সে অবস্থিত নবনির্মিত মুক্তিযুদ্ধ কর্নার 'গৌরবময় স্বাধীনতা' এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়