শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৬ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশবান্ধব শান্তিরক্ষা কার্যক্রমের জন্য উদ্ভাবনের ওপর জোর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

মাজহারুল মিচেল: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঘানায় অনুষ্ঠিত জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি রক্ষায় পরিবেশ ব্যবস্থাপনার উন্নতি বিষয়ক সেমিনারের প্যানেলিস্ট হিসেবে বক্তৃতাকালে এ জোরারোপ করেন।

[৩] ড.মোমেন বর্তমানে ঘানার আক্রায় অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

[৪] তিনি শান্তিরক্ষা কার্যক্রমকে আরও পরিবেশবান্ধব করার জন্য উদ্ভাবনী পদ্ধতি এবং উদ্যোগের ওপরও জোর দেন।

[৫] এ সময় তিনি বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সোলার প্যানেল স্থাপনে প্রথম সৈন্য ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে গর্বিত বলে উল্লেখ করেন।

[৬] পররাষ্ট্রমন্ত্রী এর পর ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

[৭] উভয় পররাষ্ট্রমন্ত্রী উন্নত দেশগুলোর দ্বারা নির্ধারিত অনুদান গ্রহণ এবং বার্ষিক ১০০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

[৮] উভয় পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য কৃষি খাতে অভিজ্ঞতা এবং দক্ষতা ভাগাভাগি করতে সম্মত হন এবং অন্যান্যদের মধ্যে ফার্মাসিউটিক্যাল এবং আইটি খাতে সম্ভাব্য সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেন। সম্পাদনা : সমর চক্রবর্তী


এমএম/এসসি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়