শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৯ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার ঢাকায় আসছেন সৌদি বিনিয়োগমন্ত্রী

মাজহারুল মিচেল: [২] সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহসহ বড় একটি বিনিয়োগকারী দল দুইদিনের সফরে মঙ্গলবার বিকেলে ঢাকায় আসছেন।

[৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশীয় উইংসের উর্ধ্বতন সূত্রে জানা যায়, তিনি বিকেলে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবেন। তাকে ওই উইংসের প্রধান শফিকুর রহমান অভ্যর্থনা জানাবেন।

[৪] তিনি জানান, সবকিছু ঠিক থাকলে তার সফরে চিটাগাং পোর্ট এবং সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনা সংক্রান্ত একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। 

[৫] এছাড়াও তিনি দেশের শীর্ষ ব্যাবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), সৌদি চেম্বার এন্ড কমার্স ও বেশ কয়েকটি ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। 

[৬] বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ তার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেসকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

[৭] নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল বলেন, সারা পৃথিবীতে বিভিন্ন বন্দর বিশেষায়িত প্রতিষ্ঠান দ্বারা ব্যবস্থাপনা করা হয়। যেমন সিঙ্গাপুর বা জার্মানির বন্দর বাইরের বিশেষায়িত প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যে বিনিয়োগ ও সহযোগিতা চুক্তি আছে, এটি তারই একটি অংশ। তারা পতেঙ্গা টার্মিনাল পরিচালনা করতে চায়। সেটাই আমরা একটি জায়গায় নিয়ে এসেছি।

[৮] সৌদি আরবের বড় কোম্পানি যেমন আরামকো, একুয়া পাওয়ার, আল বাওয়ানি গ্রুপসহ প্রায় ২০টির মতো কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ বিষয়ে আলোচনা চলছে বলে তিনি জানান।

[৮] বুধবার বিকেলেই তিনি ঢাকা ত্যাগ করবেন। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ