শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৩:১৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদানির দুই ইউনিট থেকেই ২৫ জুন বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা

মাজহারুল মিচেল: বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান শুক্রবার সন্ধ্যায় আমাদের নতুন সময়কে এ তথ্য জানান।

তিনি বলেন, সব ঠিক থাকলে আগামী ২৫ জুন থেকে ভারতের আদানি গ্রুপের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর ফলে ঝাড়খণ্ডে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বিদ্যুৎ মিলবে। তবে এখান থেকে ৫ শতাংশ অপচয় হবে। ফলে চলমান সংকটে আনুমানিক ১৪০০ মেগাওয়াট পাওয়া যাবে। দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ বাড়বে আরও ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ পেতে সঞ্চালন অবকাঠামোসহ যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বর্তমানে যে বিদ্যুৎ ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে বাংলাদেশ সক্ষম। তবে দাবদাহের সময় এ ঘাটতি বেড়ে যায়। দাবদাহ ছাড়া সাধারণত ১২০০ ইউনিট ঘাটতি থাকে।

পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, এ বিদ্যুৎ পেলে আমদের লোডশেডিং অনেকটা অর্ধেকে নেমে আসবে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরুল ঈমাম আমাদের নতুন সময়কে বলেন, যেহেতু অন্য জায়গায় আমরা বিদ্যুৎ পাচ্ছি না, সে হিসেবে অবশ্যই যদি তারা বাড়তি সাপোর্ট দিতে পারে, তাহলে এ মুহূর্তে আমাদের যে ২ হাজার মেগাওয়াটের ঘাটতি রয়েছে, সেটি কমে আসবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়