শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০২:২৭ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যাশনাল সার্ভিসে ২ লাখেরও বেশি আত্মকর্মসংস্থান হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

মনিরুল ইসলাম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাতীয় সংসদে জানিয়েছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ১২৯ জনের বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মসংস্থানসহ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকারের অগ্রাধিকার প্রাপ্ত কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম। বর্তমান সরকারের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের জন্য শিক্ষিত বেকার যুবদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০৯-১০ অর্থবছরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গ্রহণ করা হয়। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সংসদ  সদস্য  দিদারুল আলম।

তিনি আরও জানান, এ কর্মসূচির ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ এবং ৭ম পর্বের কার্যক্রম ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। ৮ম পর্বের কার্যক্রম চলমান রয়েছে এবং এ পর্বের কার্যক্রম আগামী ৩১ আগস্ট সমাপ্ত হবে। এ পর্যন্ত ৮টি পর্বের দেশের ৪৮টি জেলার ১৩৭টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এ কর্মসূচির মোট বাছাইকৃত উপকারভোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৬১৪ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ৩৫ হাজার ৪৬৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
 সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

 

  • সর্বশেষ