শিরোনাম
◈ মেসি নন, বিশ্বকাপের গোল্ডেন বল রদ্রির হাতে ◈ বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ কাজের আশ্বাস, শেষে ডান্স ক্লাব ও যৌ.ন শোষণের ফাঁদ ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০১:১৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র তাপসকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর মামলা: প্রতিবেদন ২ মে

শেখ ফজলে নূর তাপস

মাজহারুল ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৯ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্তকারী কর্মকর্তা এ দিন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় ফেসবুকে মিথ্যা ছড়ানোর অভিযোগে গত বছরের ২৮ এপ্রিল অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করা হয়। মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলামের দায়ের করা ওই মামলায় দুজনের নাম ও তিনটি পেজের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযোগ বলা হয়, ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে কে বা কারা ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামে আপত্তিকর, মানহানিকর, মিথ্যা বক্তব্য সংবলিত ভিডিও ও কনটেন্ট প্রচার করে আসছে।

মো. রাকিবুর রহমান ফাহিম নামে একটি আইডি থেকে বাংলাদেশ টাইমস নামক একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, গতকাল থেকে আজ পর্যন্ত লড়াই সংগ্রামের ঘটনা চলছে। আমরা মনে করি শেখ ফজলে নূর তাপস, উনার ইন্ধনে পুলিশ আমাদের ওপর এভাবে চড়াও হওয়ার সুযোগ পেয়েছে...।

তাজউদ্দিন আহমেদ রাসেল নামে একটি আইডি থেকে আইনিউজ.বিডি পেজের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, লন্ডনে গিয়ে মজা করছে তাপস সাহেব। আজ মেয়র তাপস সাহেবের নির্দেশেই রাস্তায় ছাত্র, সাংবাদিক ও ব্যবসায়ীসহ শতশত মানুষের রক্ত ঝরছে...। 

গত বছরের ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। ওই সংঘর্ষে দুজন মারা যান। 

সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করে পুলিশ। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২শ জনকে আসামি করা হয়। এছাড়া সংঘর্ষে নিহত ডেলিভারিম্যান নাহিদের বাবা মো. নাদিম হোসেন ও দোকান কর্মচারী মুরসালিনের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা করেন। এ চার মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এক হাজার ৪শ জনকে।

এমআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়