শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ একটি উচ্চ রেমিট্যান্স প্রাপ্ত দেশ: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী 

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা সংসদে জানিয়েছেন চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ গত ৬ মাসে ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে । 

সরকারি দলের সংসদ সদস্য রুমানা আলীর লিখিত প্রশ্নের জবাবে সংসদনেতা আরও জানান, বাংলাদেশ একটি উচ্চ রেমিট্যান্স প্রাপ্ত দেশ। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির পরও ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থবছরে প্রাপ্ত রেমিট্যান্স যথাক্রমে ২৪ দশমিক ৭৭ এবং ২১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, ২০২২-২৩ অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার রেমিটেন্স অর্জিত হয়েছে। 

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেমিট্যান্সের কোন বিকল্প নেই। তাই রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য সরকার নতুন শ্রম বাজার অনুসন্ধান, বিদ্যমান শ্রম বাজার সুসংহতকরণ এবং সম্প্রসারণের পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠান সহজিকরা, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দেওয়া, রেমিট্যান্স প্রেরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা দেওয়া, সচেতনতা তৈরি, দক্ষ মানব সম্পদ তৈরি, অধিক সংখ্যক গুণগত ও টেকসই মানব সম্পদ প্রেরণসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে।

এমআই/এসএ

  • সর্বশেষ