শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৭ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

রাজউকের নকশা কার্যক্রম: ২২ হাজার ৯৩৩ আবেদন অনুমোদন

রাজউক

মনিরুল ইসলাম: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ জানিয়েছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৯ সালের ২ মে থেকে নকশা অনুমোদনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য অনলাইন সেবা চালু করেছে।

অনলাইনে নকশা অনুমোদন কার্যক্রম শুরুর পর থেকে রাজউকে ৩৪ হাজার ৩৬টি আবেদন পাওয়া যায়। এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করায় ২২ হাজার ৯৩৩টি আবেদেন অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। 

সরকারি দলের আনোয়ার হোসেন খানের লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ জানান, অনলাইনে নকশা অনুমোদন কার্যক্রম শুরুর পর থেকে রাজউকে ৩৪ হাজার ৩৬টি নকশা অনুমোদেনর আবেদন পাওয়া যায়। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করায় ২২ হাজার ৯৩৩টি আবেদন অনুমোদন করা হয়। 

বিভিন্ন অসংগতির কারণে বিধি মোতাবেক ৮১টি আবেদন প্রত্যাখ্যান করা হয়। বর্তমানে রাজউকে ৩ হাজার ৮৫৯টি আবেদন বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে।

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মালিক ও প্রতিনিধি দাখিল না করার কারণে ৭ হাজার ১৬৪টি আবেদন বিভিন্ন সময়ে আবেদনকারীর আইডিতে পাঠানো হয়েছে।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়