শিরোনাম
◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে ◈ চেহারায় পরিবর্তন, গোপনে খাবার সরবরাহ: গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বারিধারার ফ্ল্যাটে যেভাবে লুকিয়ে ছিলেন সাঈদ খোকন ◈ শ্রমিক অসন্তোষে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টুঙ্গিপাড়া থানায় হামলাকারী ও মাইকিং করে উসকানিদাতাদের শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাটছেই না তেলের সংকট

তেলের সংকট

মিনহাজুল আবেদীন: [২] রাজধানীর আগারগাঁও বিএনপি বাজারে শুধু সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর) ও শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পুষ্টি) কোম্পানির বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। অন্যান্য কোম্পানির বোতলজাত সয়াবিন তেল এ বাজারে পাওয়া যাচ্ছে না। ডিবিসি টিভি  

[৩] শনিবার (১৪ মে) বিএনপি বাজার ঘুরে দুটি কোম্পানির ১ ও ৫ লিটার বোতলজাত তেল দেখা যায়। প্রতি লিটার ১৯৮ ও ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। জাগোনিউজ ২৪

[৪] বিএনপি বাজারের বিল্লাল স্টোরের মালিক মো. বিল্লাল হোসেন বলেন, সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। সব কোম্পানি তেল দিচ্ছে না। আমাদের এখানে শুধু তীর ও পুষ্টি কোম্পানি সয়াবিন তেল দিচ্ছে। অন্য কোম্পানিগুলো দেড় মাস ধরে কোনো তেল দিচ্ছে না। এসব কোম্পানি বাজারে অরাজকতা সৃষ্টি করছে।

[৫] খুচরা বাজার কর আসা রেজাউল করিম বলেন, কোম্পানিগুলো আবারো সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির জন্য নাটক করছে। সরকারের উচিত এসব কোম্পানির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া।

[৬] অন্যদিকে, মহাখালী কাঁচাবাজারে তীর ও বসুন্ধরা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। তবে দোকানগুলোতে পর্যাপ্ত তেল নেই। 

[৭] বিক্রেতারা জানান, অন্যান্য কোম্পানির কেউ বাজারে আসছেন না। রোজার ঈদের আগে-পরে সয়াবিন তেল একেবারেই ছিলো না। দেশ রূপান্তর 

[৮] মহাখালী আল্লাহর দান স্টোরের মালিক সজল মিয়া বলেন, সব কোম্পানির তেল পাওয়া যাচ্ছে না। আমরা চাহিদা মতো সয়াবিন তেল পাচ্ছি না।

[৯] এদিকে, গুলশান বাড্ডা লিংক রোডের গুদারাঘাট কাঁচাবাজারেও সয়াবিন তেলের সংকট দেখা যায়। বিক্রির জন্য পর্যাপ্ত সয়াবিন তেল মিলছে না বলে দাবি সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ