শিরোনাম
◈ সেমিফাইনালে স্পেনের আধিপত্য, দুই গোলে পিছিয়ে ফ্রান্স, খেলাটি সরাসরি দেখুন ◈ এক বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অবস্থান জানাল ভারত ◈ জুলাই গণহত্যার ৫৯০ মামলা বিচারাধীন, প্রয়োজন হলে বাড়বে ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বকেয়া টাকা চাইতেই শিক্ষিকার ওপর হামলা, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ◈ রা‌তে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিরু‌দ্ধে ফ্রান্সের সম্ভাব্য একাদশ ◈ সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা, বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা (ভিডিও) ◈ মাহদী আমিন যে বার্তা দিলেন এইচএসসি পরীক্ষা নিয়ে ◈ ইরান চাইলে হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে পারে, দাবি সাবেক ইরানি কমান্ডারের ◈ ‌বিরাট কোহ‌লি ২০২৭ সা‌লের ওয়ান‌ডে বিশ্বকাপও খেলবেন?

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৫০ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলন নয়, নির্বাচনে এসে জনমত যাছাই করুন : বিএনপিকে কৃষিমন্ত্রী

আনিস তপন : আন্দোলন না করে নির্বাচনে এসে জনমত যাছাইয়ের জন্য বিএনপিকে আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর স্কুল মাঠে কাশিমপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এই আহবান জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি ঢাকায় সমাবেশ করে জনমত যাছাই করছে, এটি অন্ধের হাতিদর্শনের মতো বিষয়। বিএনপিকে বলব, ঢাকায় একটা সমাবেশ করে আর টেলিভিশনে-পত্রিকায় সেটির নিউজ দেখে জনমত যাছাই করবেন না। 

তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন-ওয়ার্ডের সমাবেশ-সম্মেলনে আসেন, দেখেন কী পরিমাণ জনস্রোত। দেখলে বুঝতে পারবেন, দেশের মানুষ উন্নয়ন বুঝে, পদ্মা সেতুর মর্ম বুঝে।

এসব উন্নয়ন কর্মকাণ্ড দেখেই ২০২৩ সালের নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিবে। 

বিএনপির দুঃশাসন এ দেশের মানুষ ভুলে যায়নি উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ক্ষমতায় থাকাকালে চরম দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে এবং সন্ত্রাসী-জঙ্গিদের রাজত্ব কায়েম করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

সেজন্য জনগণ ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে ভোট না দিয়ে কবরে ফেলে দিয়েছিল। সেই কবরেই তারা এখনো আছে, সেখান থেকে আর কোনদিন উঠে আসতে পারবে না।

মন্ত্রী বলেন, তথাকথিত সুশীল সমাজ, কিছু অ্যাম্বাসেডর ও কিছু বুদ্ধিজীবী বিএনপির সাথে গলা মিলিয়ে বলছে দেশে নির্বাচনের পরিবেশ নেই।

আমি তাদের বলতে চাই- যথাসময়ে নির্বাচন হবে, নির্বাচন কমিশনই তা পরিচালনা করবে এবং এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়