শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় এবার সরাসরি ড্রোন হামলার পরিকল্পনা ইরানের, সতর্কবার্তা এফবিআইয়ের! ◈ ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট যে ৮ মুসলিম দেশ ◈ জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ ◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফওআইপি রূপকল্প বাস্তবায়নে গুরুত্ব আরোপ জাপানের

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি

কূটনৈতিক প্রতিবেদক:  বাংলাদেশের সঙ্গে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) এর রূপকল্প বাস্তবায়নের জন্য সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকায় নিযুক্ত । 

ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২২ এ যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্ব আরোপ করেন তিনি।

এতে ১৭টি দেশের প্রায় ৯০টি কোর্সের সদস্য বক্তৃতায় অংশ নেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা এবং জাপান ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

সমসাময়িক জাপানের বৈদেশিক নীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল বিষয়ক বক্তব্যে রাষ্ট্রদূত নাওকি এশিয়ার চ্যালেঞ্জিং নিরাপত্তা পরিবেশ এবং জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার কৌশল ব্যাখ্যা করেন।

এ সময় তিনি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার তাৎপর্যসহ বাংলাদেশের উন্নয়নে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাপানের সম্পৃক্ততার ওপর জোর দেন। সম্পাদনা: আল আমিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়