শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নৌ-পুলিশ

নৌ-পুলিশ

মাসুদ আলম : মঙ্গলবার নৌ পুলিশ হেডকোয়াটার্স আসন্ন  শারদীয়  দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায়  নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি তৎপর থাকবে নৌ পুলিশ। পূজামণ্ডপে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে নৌ পুলিশের।

তিনি আরও বলেন, নৌ পুলিশের অধিক্ষেত্রে নদীকেন্দ্রিক ৭৭টি গুরুত্বপূর্ণ প্রতিমা বিসর্জন ঘাট ও ৭৯২টি পূজামণ্ডপে নৌ পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতিমা বিসর্জনের দিনেও নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

শফিকুল ইসলাম বলেন, প্রতিমা বিসর্জনের দিন বিকেল তিনটা থেকে যেন বড় নৌযান চলাচল করতে না পারে এবং করলেও যেন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলাচল করে সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। এছাড়া নৌ পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে যথেষ্ট নিরাপত্তা থাকবে।

নৌ পুলিশের প্রধান আরও বলেন,  বিসর্জনের পর প্রতিমায় থাকা মূল্যবান কাপড় ও অলংকার যাতে চুরি না হয় সেদিকেও নজর রাখা হবে ।

  • সর্বশেষ