শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরে ‘সরকারি দলের একচেটিয়া’ অভিযোগে সংসদে ক্ষোভ, বিরোধী দলকে প্রস্তুতি নিয়ে প্রশ্ন জমা দেওয়ার পরামর্শ স্পিকারের

মনিরুল ইসলাম : জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্নগুলো শুধুমাত্র সরকারি দলের সংসদ সদস্যদের মধ্য থেকেই আসায় ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল। এ নিয়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, বুধবারের কার্যদিবসে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আটটি তারকা চিহ্নিত প্রশ্নই সরকারি দলের সংসদ সদস্যদের ছিল। অথচ বিরোধী দলের সদস্যরাও নিয়ম অনুযায়ী প্রশ্ন জমা দিয়েছিলেন। অতীতে কিছু সুযোগ থাকলেও এবার পুরো তালিকায় বিরোধী দলের অনুপস্থিতি ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেন তিনি।

জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের প্রশ্ন করার সুযোগ যত বাড়বে, সংসদীয় গণতন্ত্র তত শক্তিশালী হবে। ভবিষ্যতে প্রশ্ন বণ্টনে বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান।

এ অভিযোগের জবাবে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে দলীয় পরিচয় নয়, বরং নির্ধারিত নিয়ম ও অগ্রাধিকারই মূল বিষয়। তিনি বলেন, “যিনি আগে প্রশ্ন জমা দেন, তিনিই আগে সুযোগ পান—এটাই সংসদের প্রচলিত পদ্ধতি এবং এটি স্পিকারের মাধ্যমে নির্ধারিত হয়।” বিরোধী দলের সদস্যদের সময়মতো প্রশ্ন জমা দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

পরে বিষয়টি নিয়ে বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি প্রশ্ন জমা দেওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী প্রশ্ন গ্রহণ করা হয় এবং এতে সদস্যদের মধ্যে প্রতিযোগিতা থাকে।

অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার বলেন, অনেক সংসদ সদস্য প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে আগের রাত থেকেই সংশ্লিষ্ট দপ্তরের সামনে অবস্থান নিতেন। কেউ কেউ তাদের ব্যক্তিগত সহকারীদেরও সেখানে পাঠাতেন।

স্পিকার আরও বলেন, সংসদ সদস্যদের মধ্যে প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে ‘তুমুল প্রতিযোগিতা’ রয়েছে। তাই বিরোধী দলের সদস্যদেরও একইভাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে প্রশ্ন জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দেন স্পিকার।

  • সর্বশেষ