শিরোনাম
◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ ◈ ‘৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’—সংসদে স্পিকারের প্রশ্ন ◈ বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা ◈ তফসিলের আগেই মাঠে বিএনপি প্রার্থীরা, একক প্রার্থী নির্ধারণে বাড়ছে চ্যালেঞ্জ ◈ ৭৫ লাখ পাউন্ডে চেলসির গোলপোস্টের নতুন প্রহরী আ‌র্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ ◈ ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার আসামিদের নিয়ে যা জানালো র‌্যাব ◈ সংসদে মির্জা ফখরুলের চেয়ারে বসছেন সালাহউদ্দিন আহমদ, উপনেতা হচ্ছেন কি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দুটি গুরুত্বপূর্ণ বিল সংশোধনসহ পাসের সুপারিশ, আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গুরুত্বপূর্ণ দুটি বিল—‘Transfer of Property (Amendment) Bill, 2026’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’—নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিল দুটির বিভিন্ন ধারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হয়। আলোচনার পর প্রয়োজনীয় সংশোধনী সংযোজন করে বিলগুলো সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামানসহ সদস্য এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মোঃ মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ উপস্থিত ছিলেন।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

বৈঠকে সংশ্লিষ্ট আইনসমূহকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।

  • সর্বশেষ