শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ১২:০৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি

এল আর বাদল: নারায়নগঞ্জের আড়াইহাজারে দুস্তারা  ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া ২০২৪ সালে মারা যান। কিন্তু পরের বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় চৌঠা অগাস্ট আন্দোলনে অংশ নিয়ে তিনি নিহত হয়েছেন এমন অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আড়াইহাজার থানায় দায়ের করা এই হত্যা মামলায় ১৩১ জনকে আসামি করা হয়েছে, যাদের অনেকেই রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। পুলিশের তদন্তে বিষয়টি প্রমাণিত হলে মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালতের একটি সূত্র। তবে, এমন মামলার সংখ্যা একটি নয় বরং শতাধিক। ----- সূত্র, বি‌বি‌সি বাংলা

জুলাইয়ের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তারা এমন মিথ্যা, অসত্য, ভুয়া মামলা যেমন পাচ্ছেন ঠিক তেমনি দুই বছরের বেশি সময় পার হলেও হত্যা মামলাগুলোর তদন্তের গতি খুব ধীর বলে ক্ষোভ প্রকাশ করে আসছেন স্বজন ও সংশ্লিষ্টরা।

জুলাইয়ের ঘটনায় মামলাগুলো নিয়ে বিভিন্ন সময় মানবাধিকার কর্মী à¦