শিরোনাম
◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার  ◈ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ চীনের রাজধানীতে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা ◈ মুদি দোকান ও বিউটি পারলারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায় ◈ ৩৫ বিলিয়ন ডলারের দ্বারপ্রান্তে প্রবাসী আয়, জুনেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ◈ শ্রমশক্তি, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতায় গুরুত্ব দিল বাংলাদেশ-কাজাখস্তান ◈ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, মিরপুরে সর্বোচ্চ মামলা

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী

মনিরুল ইসলাম : পাটুরিয়া-দৌলতিদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে নুরুন্নিসা সিদ্দিকা বলেন, , রাজবাড়ী জেলার দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে বহুল প্রতীক্ষিত 'দ্বিতীয় পদ্মা সেতু' নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে  কোনো অর্থ বরাদ্দ রাখা হয়েছি কিনা, না থাকলে কারণ কী?

এর জবাবে অর্থমন্ত্রী বলেন, "পাটুরিয়া-দৌলতদিয়া ২য় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প। বর্তমানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়াধীন রহিয়াছে। ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় (সবুজ পাতা) “পাটুরিয়া-দৌলতদিয়া ২য় পদ্মা সেতু নির্মাণ” প্রকল্পটি অন্তর্ভুক্তকরণের সুপারিশ করা হয়েছে।’

দ্বিতীয় পদ্মাসেতুকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, 'দ্বিতীয় পদ্মা সেতু' নির্মাণের লক্ষ্যে ২০২৬-২৭অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে  সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয় নাই। তবে  প্রকল্প নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার লক্ষ্যে সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে (নিজস্ব অর্থায়ন) ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়