শিরোনাম
◈ গো-হত্যা নিষেধাজ্ঞায় পশ্চিমবঙ্গে চরম উদ্বেগে হিন্দু খামারিরা ◈ ভার‌তে খেলোয়াড়‌দের হা‌তে মার খে‌য়ে মা‌ঠেই চিৎপটাং রেফা‌রি ◈ নারী বিশ্বকা‌পের প্রস্তুতিতে অ‌ধিনায়ক জ্যােতি সন্তুষ্ট, লক্ষ্য আ‌গের চে‌য়ে ভালো করার ◈ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ, ২৬ সমুদ্র ব্লক উন্মুক্ত, এবার কি মিলবে গ্যাসের বড় সুখবর? ◈ বৈধ চ্যানেলে বাড়ছে প্রবাসী আয়, খুশির খবর অর্থনীতিতে ◈ হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪ ◈ রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে,, ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে পুলিশ ◈ ঈদযাত্রায় ডিএমপির যে জরুরি নির্দেশনা দিয়েছেন বাসমালিক ও যাত্রীদের জন্য ◈ জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে আওয়ামী লীগের মাফিয়ারা 

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের প্রেসিডেন্টকে ড. ইউনূসের চিঠি

চীনের শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে গতকাল শনিবার ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৯০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি পাঠিয়ে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

রোববার (২৪ মে) পাঠানো চিঠিতে ড. ইউনূস বলেন, শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু একটি গভীর ট্র্যাজেডি, যা বিশ্বের মানুষের হৃদয় স্পর্শ করেছে।

চিঠিতে তিনি লেখেন, নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রিয়জনকে হারানোর বেদনা লাঘব করার মতো কোনো শব্দ নেই। একটি গুরুত্বপূর্ণ অথচ ঝুঁকিপূর্ণ পেশায় তাদের নিষ্ঠা ও অবদানের জন্য তারা আমাদের গভীর শ্রদ্ধা ও স্মরণ পাওয়ার যোগ্য।

ড. ইউনূস দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী উদ্ধারকর্মী, চিকিৎসক ও জরুরি সেবা কর্মীদের সাহসিকতারও প্রশংসা করেন। তিনি বলেন, তাদের নিরলস প্রচেষ্টা মানবসেবার ইতিহাসে সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে থাকবে। একই সঙ্গে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার উদ্যোগ শোকাহত পরিবারগুলোর জন্য আশার সঞ্চার করেছে বলেও উল্লেখ করেন তিনি।

চিঠিতে আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে ড. ইউনূস বলেন, শোকসন্তপ্ত পরিবারগুলো আগামী দিনগুলোতে শক্তি ও সাহস খুঁজে পাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়