শিরোনাম
◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

মনিরুল ইসলাম : ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি বলে স্পিকারের মাধ্যমে সংসদকে জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

তিনি আজ  বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তোর পর্ব শেষে অনির্ধারিত আলোচনায় হঠাৎ উঠে বলেন, গতকাল আমি ট্যাক্স-ফ্রি গাড়ি চাই নি, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি। এ নিয়ে মিডিয়াতে ভূল ব্যাখ্যা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আজ (বুধবার) বিকেলে সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা জানান হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা (জামায়াতে জোট) নেব না। প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদের একটি গাড়ি ব্যবহার করার জন্য দেওয়া যায় কি না সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।

তিনি বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য এক্সট্রা খরচও লাগবে না। আমাদের এই সংসদ সদস্যদের ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেনটেনেন্স করার জন্য দেওয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই। আমাদের কার্যক্রম দেখাশুনো ও চলাফেরার জন্য গাড়ি জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়